Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’: সিইসি টেকনাফে এপিবিএন ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার সরকার যেকোনো মূল্যে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করবে: ডা. জাহেদ উর রহমান আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরলেন তারেক রহমানের ভারত সফরে সম্মানজনক অভ্যর্থনার আশ্বাস দিল্লির ঢাকায় সপ্তাহব্যাপী 'হৃদয়ে ঢাকা-৪১৬' চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান শুরু ২২ আগস্ট স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতকরণে মাঠে সমন্বিত অভিযান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফে এপিবিএন ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:১৫ পিএম
টেকনাফে এপিবিএন ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি পুলিশ ক্যাম্পের ভেতর থেকে প্রায় ১৩ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে অজগরটিকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মেচনী রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের ভেতর থেকে অজগরটি উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

উদ্ধারের পর অজগরটিকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার দমদমিয়া বেতবাগানসংলগ্ন সংরক্ষিত বনে নিরাপদে অবমুক্ত করা হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, ‘দুপুর আড়াইটার দিকে মেচনী রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের ভেতর থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে এটিকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের দমদমিয়া বেতবাগানসংলগ্ন সংরক্ষিত বনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি।’

তিনি বলেন, উদ্ধার হওয়া অজগরটি বার্মিজ অজগর। এর বৈজ্ঞানিক নাম Python reticulatus। এটি বড় আকারের সাপগুলোর একটি। বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)