Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমনিরহাটে বিডিআর কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশ : সোমবার, ১০ মার্চ,২০২৫, ১০:৩৭ পিএম
লালমনিরহাটে বিডিআর কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

লালমনিরহাটে বিডিআর কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে তুষভান্ডার মহিলা কলেজ হলরুমে পিলখানা হত্যাকান্ডে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের এ ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য সালেহউদ্দিন আহমেদ হেলাল, বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা। কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর।

আলোচনা সভায় বিডিআরের চাকুরীচ্যুত বিভিন্ন পদবির সদস্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন বিডিআরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও পুনর্বহাল করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা আরো বলেন, আগামী ১৩ মার্চ জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয়, তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বিতর্কিত ধারাটি রয়েছে তা বাতিল করা আহবান জানান তারা। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)