Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০২:৫৯ পিএম
মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ, কলাপাড়া সিডিপির উদ্যোগে মহিপুরে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজিব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান। বিশেষ অতিথি ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. এস. বি. সোমা এবং গুড নেইবার্স কলাপাড়া সিডিপির আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।

সভাপতির বক্তব্যে রাজিব বিশ্বাস বলেন, উপকূলীয় মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি জানান, মাত্র ১৫০ টাকা ফিতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং ওষুধে ৪০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মধ্যে বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী—তেল, আটা, ডাল, বিস্কুট ও চিনি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং তাদের জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)