Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিতের তাগিদ জনপ্রশাসন উপদেষ্টার সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ ৩৯ ব্যাংকের উদ্যোগে বিএসআইসির প্রথম এমডি ওয়াইজ রহিম মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে যে ৩ কারণে ভোট দেননি রুমিন ফারহানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২৫

নিউজ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৫:৫৭ পিএম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২৫

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫ জনে। তাদের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে, আর ৮২৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে আরও একজন প্রাণ হারিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৪ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১৮ হাজার ১৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ওই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)