Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্টের জেলা কমিটি অনুমোদন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর,২০২৫, ০৩:০৭ পিএম
ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্টের জেলা কমিটি অনুমোদন

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (HATI)-এর ১০৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মাসকান্দা আয়েশ রেস্টুরেন্টে এক সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সাইদ। উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা।এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি-অ্যাডভোকেট মো. অন্তর ও সাধারণ সম্পাদক-সাদিকুর রহমান পাবেল। অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে পাঁচজন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কে আইডি কার্ড পরিয়ে সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত মানবাধিকার কর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।বক্তারা মানবাধিকার রক্ষা, বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণ, নারী-শিশু সুরক্ষা, রক্তদান, আইনি সহায়তা ও মানবিক কার্যক্রমকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে অধিক গতিশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। তারা বলেন, মানুষ মানুষের জন্য-এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই প্রতিটি সদস্যকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ময়মনসিংহে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করবে।অনুষ্ঠানের শেষে বন্ধুসুলভ পরিবেশে ডিনারের মধ্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবিক সেবা বিস্তারের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। নতুন কমিটির মাধ্যমে (HATI) ময়মনসিংহ জেলায় মানবাধিকার কার্যক্রমে নতুন প্রাণ ফিরিয়ে আনবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)