Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢ্ল দেশে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদন শুরু, দাম ৪-৫ হাজার টাকা: অর্থমন্ত্রী হোয়াইট হাউসে সিএনএন প্রতিবেদকের প্রেস পাস জব্দ একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি ইবিতে সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টানা পাঁচ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, এরপর যা ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নীরব ভালোবাসার অপর নাম বাবা

মুহা. সিয়াম

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৫:২৭ পিএম
নীরব ভালোবাসার অপর নাম বাবা

আজ বিশ্ব বাবা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে নানা দিবসের শুভেচ্ছা, অনুভূতি আর স্মৃতিচারণ দেখা গেলেও বাবাদের নিয়ে লেখা যেন তুলনামূলকভাবে কম। অথচ একটি সন্তানের জীবনে বাবার অবদান কোনো অংশেই কম নয়। বরং অনেক সময় বাবার ভালোবাসা এতটাই নীরব ও অপ্রকাশ্য থাকে যে, আমরা তার গভীরতা উপলব্ধি করতে পারি অনেক পরে।

মা ভালোবাসা প্রকাশ করেন মমতা আর স্নেহের মাধ্যমে। আর বাবা ভালোবাসেন দায়িত্ব, ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে। পরিবারের সুখ, সন্তানের শিক্ষা, ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের ইচ্ছা-অনিচ্ছা, স্বপ্ন ও ক্লান্তিকে আড়াল করে রাখেন তিনি। তাই বাবাদের অনুভূতি অনেক সময় প্রকাশ পায় না কথায়, প্রকাশ পায় কর্মে।

একজন বাবা যেন বিশাল এক বটবৃক্ষ। তাঁর ছায়ায় সন্তান নিরাপদে বেড়ে ওঠে, জীবনের ঝড়-ঝাপটা থেকে আশ্রয় পায়। সন্তানের সফলতায় তিনি গর্বিত হন, আবার ব্যর্থতার সময় নীরবে শক্তির উৎস হয়ে পাশে দাঁড়ান। কঠোর শাসনের আড়ালেও লুকিয়ে থাকে অগাধ মমতা ও নিঃস্বার্থ ভালোবাসা।

অনেক সন্তানের মতো আমরাও হয়তো বাবার সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাই না। কিন্তু জীবনের প্রতিটি ধাপে তাঁর অবদান, পরামর্শ, উৎসাহ ও ত্যাগ আমাদের পথচলার পাথেয় হয়ে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি হয়, বাবার নীরব সংগ্রামই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)