Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৫৪ বছর ধরে জমি দখলের অভিযোগ: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, ন্যায়বিচার দাবি

জেলা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৩:০৮ পিএম
৫৪ বছর ধরে জমি দখলের অভিযোগ: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, ন্যায়বিচার দাবি

নরসিংদীর শিবপুর উপজেলার বানিয়াদি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান খোকন অভিযোগ করেছেন, তার পৈতৃক ১৫৮ দশমিক ৩৮ শতাংশ জমি গত ৫৪ বছর ধরে প্রতিবেশী রুস্তম আলী ও আজমত আলী অবৈধভাবে দখল করে রেখেছেন। এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

আসাদুজ্জামান খোকন, মৃত সিরাজ উদ্দিন খন্দকারের ছেলে। তার অভিযোগ, প্রতিবেশী রুস্তম আলী ও আজমত আলী (উভয়ের পিতা: আব্দুল সাইনিছ) দীর্ঘদিন ধরে জমিটি জবরদখল করে রেখেছেন। এমনকি দখলকৃত জমির একটি অংশ তারা অন্যের কাছে বিক্রিও করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য, দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। তার দাবি, প্রভাবশালী প্রতিপক্ষ অর্থের প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।

তিনি জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ন্যায়বিচারের আশায় তিনি ব্যানার হাতে কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে, কখনো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, আবার কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

আসাদুজ্জামান খোকন তার পৈতৃক সম্পত্তি উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দখলমুক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)