Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমুদ্রে বিকল হওয়া ‘এফবি ফাতেমা’র ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম

প্রকাশ : বুধবার, ৫ নভেম্বর,২০২৫, ০৮:৪৪ পিএম
সমুদ্রে বিকল হওয়া ‘এফবি ফাতেমা’র ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ৩১ অক্টোবর (শুক্রবার) লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা থেকে “এফবি ফাতেমা” নামের ফিশিং বোটটি ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। কিন্তু ১ নভেম্বর মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটি বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।পরে মোবাইল নেটওয়ার্কে আসার পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। বিষয়টি জানার পর কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।দুপুর ২টার দিকে কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে বিকল বোটসহ ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত বোট ও জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)