Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১০:৫৮ পিএম
আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের আলোচিত কৃষক কবির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

কবির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ওই সময় বিভিন্ন মহলে তাকে ‘ভুয়া কৃষক’ দাবি করে নানা ধরনের প্রচারণা চালানো হয়, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি তদন্ত করে। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তদন্তের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে বিতর্কের অবসান ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কবির হোসেন ছিলেন পরিশ্রমী, সাদাসিধে ও পরিচিত একজন কৃষক। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পরও তিনি স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রেখেছিলেন।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কবির হোসেনের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)