Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজীপুরে সড়ক অবরোধ, কয়েক কিলোমিটার যানজট

দেশের ডাক প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৪ মার্চ,২০২৫, ০১:২০ পিএম
গাজীপুরে সড়ক অবরোধ, কয়েক কিলোমিটার যানজট

গাজীপুরের শ্রীপুর নতুন বাজার এলাকায় তাকওয়া পরিবহনের গাড়ি থেকে ফেলে এক অটোরিকশার চালককে হত্যার অভিযোগে হত্যা মামলা নেয়া, হত্যাকারী স্টাফদের গ্রেপ্তার ও বিচার দাবিসহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোচালকরা। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় নিহতের স্বজন ও চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে।

নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অটোচালকদের অভিযোগ, সোমবার (৩ মার্চ) বিকেলে শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এই ঘটনায় বাসচালক ও লিটনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের উপর চলন্ত বাস থেকে ফেলে দেয়, যা তার মৃত্যু নিশ্চিত করে।

অটোচালকদের দাবি, লিটনকে শারীরিকভাবে অত্যন্ত নির্দয়ভাবে আঘাত করা হয়েছে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ অটোচালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এবং বিচারের দাবি জানান। অবরোধের কারণে সড়কের দু'পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

নিহতের স্ত্রী শরমিন বেগম বলেন, গতকাল বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরপর স্বামীকে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নেয়ার দুঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকার খবর পাই। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পায়ের রগ টাকা রক্তাক্ত মরদেহ দেখতে পাই।
নিহতের ছোট ভাই মো. আজিজুল অভিযোগ করে বলেন, ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি শুরু করে। রাতভর থানায় অবস্থান করেও মামলা নেয়নি পুলিশ। এজন্য স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, অটোরিকশার চালক লিটন হত্যার বিচার দাবিতে অটোরিকশার চালকরা সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয।

তিনি আরও বলেন, বাস থেকে লিটনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)