Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ● সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী ● জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বিএনপি: মীর শাহে আলম ● ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত: রাশেদ খান ● এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ● অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মতিন ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব, এফটিএ আলোচনায় আগ্রহী থাইল্যান্ড ● আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: ফয়জুল করীম ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজিপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, গাজিপুর

প্রকাশ : শুক্রবার, ৮ আগস্ট,২০২৫, ১২:১৩ এ এম
গাজিপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বিকেলে লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।

এর পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই এলাপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

জানতে চাইলে ওসি শাহীন খান বলেন, 'এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

ঘটনাস্থলে যাওয়া বাসন থানার এসআই জহিরুল ইসলাম বলেন, 'নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)