Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত ● মিশন আচার্যকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রাশেদ খাঁন, নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দিলেন মন্ত্রী ● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের প্রায় সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য: সারাহ কুক ● বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ● ভারতের সঙ্গে সমঝোতা হলেই মোগলহাট স্থলবন্দর চালু: নৌ-প্রতিমন্ত্রী ● পাকিস্তানি ‘হানি ট্র্যাপে’ ফেঁসে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর নাবিক ● বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লটারির মাধ্যমে মঙ্গলবার সাব-রেজিস্ট্রার বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৫:৪০ পিএম
লটারির মাধ্যমে মঙ্গলবার সাব-রেজিস্ট্রার বদলি

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) এ লটারি অনুষ্ঠিত হবে।

রোববার (৪ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লটারি অনুষ্ঠিত হবে। এতে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।

লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

জনসাধারণের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)