Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হতে হবে : পরিবেশ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নাটোর

প্রকাশ : সোমবার, ১৯ মে,২০২৫, ০৬:২৫ পিএম
দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হতে হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবেশ নিয়ে ভাবার সময় এখনই। তরুণরা যদি সচেতন হয়, তাহলেই গড়ে উঠবে দূষণমুক্ত বাংলাদেশ। আজ নাটোর সার্কিট হাউজে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্পবর্জ্য আমাদের পরিবেশের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখতে হবে।

ইতোমধ্যে এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মতবিনিময় সভায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথা জানান এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং বলেন, তরুণদের পরিবেশ আন্দোলনে যুক্ত হতে হবে। কারণ আজকের সচেতন সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)