Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে নতুন নির্দেশনা 'কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে' ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: ডা. জাহেদ টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ‘আমাকে দমানো সহজ নয়’: অভিনেত্রী বাঁধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫২ পিএম
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর কোনো সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে কারও আপিলের সুযোগ নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে মাওলানা আবুল কালাম আজাদের আপিলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না এবং কোনো আপিলও করেননি।

তিনি বলেন, ‘আমাদের আইনের ২১(৩) ধারায় পরিষ্কার বলা হয়েছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়ের মধ্যে আপিল করা না হলে তা আর গ্রহণযোগ্য হবে না। সেটা যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘কেউ পলাতক থাকুক কিংবা কারাগারে থাকুক, ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। অর্থাৎ সেটা শেখ হাসিনা কিংবা মাওলানা আবুল কালাম আজাদ—যেই হোন না কেন।’

তিনি জানান, কিছুদিন আগে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদের মামলা নিয়ে শুনানি হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে তিনি সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরেছেন।

‘এ ছাড়া মাওলানা আবুল কালাম আজাদের আপিল এখনো আপিল বিভাগ গ্রহণই করেননি। ফলে এ বিষয়ে আপিল বিভাগের সামনে বর্তমানে কোনো বিচারিক কার্যক্রমও চলমান নেই। আমার মনে হয়, আবুল কালাম আজাদের আইনজীবীরাও বিষয়টি আইনগতভাবে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। এ কারণেই তারা আর প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেননি,’ বলেন তিনি।

সরকার যেকোনো সাজা স্থগিত করতে পারে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে কেউ আপিল না করলে অন্য কোনো ফোরামেও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ থাকে না।

তিনি বলেন, ‘অতএব ট্রাইব্যুনালের রায়ের পর ৩০ দিন অতিক্রান্ত হয়ে গেলে সেটি বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না।’

তবে সরকার চাইলে যেকোনো সাজা স্থগিত করতে পারে বলেও জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘এটি সরকারের একটি অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা। সরকার চাইলে যে কারও ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার নাও করতে পারে। এটি সরকারের সিদ্ধান্তের বিষয়।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)