Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

তারেক রহমানের ভারত সফরে সম্মানজনক অভ্যর্থনার আশ্বাস দিল্লির ঢাকায় সপ্তাহব্যাপী 'হৃদয়ে ঢাকা-৪১৬' চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান শুরু ২২ আগস্ট স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতকরণে মাঠে সমন্বিত অভিযান একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ইরান-আমিরাত দ্বন্দ্ব তুঙ্গে ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৫:৫৮ পিএম
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে

কোনও হিসাব স্থগিতের নির্দেশ পাওয়ার পর ওই হিসাবের পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও অবিলম্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানাতে হবে। দেশের সব রিপোর্ট প্রদানকারী সংস্থাকে এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বুধবার (১৯ আগস্ট) জারি করা বিএফআইইউ সার্কুলার লেটার নং-৫-এ এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা চিঠিটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় উল্লিখিত সব রিপোর্ট প্রদানকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর আলোকে প্রণীত মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(৪) বিধি অনুযায়ী কোনও হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই হিসাবের স্থিতি এবং হিসাবটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য বিএফআইইউকে অবিলম্বে অবহিত করতে হবে।


অর্থাৎ, শুধু যে হিসাবটি স্থগিত করা হয়েছে, তার তথ্য দিলেই হবে না। ওই হিসাবের সঙ্গে প্রত্যক্ষ বা সংশ্লিষ্ট অন্য কোনও হিসাব থাকলে সেসব হিসাবের তথ্য ও বর্তমান স্থিতিও বিএফআইইউকে জানাতে হবে।

বিএফআইইউর এ নির্দেশনার ফলে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি হিসাব স্থগিত করার পর একই ব্যাংক বা অন্যান্য রিপোর্ট প্রদানকারী সংস্থায় থাকা সংশ্লিষ্ট হিসাবগুলো শনাক্ত ও পর্যবেক্ষণের সুযোগ আরও বাড়বে। এর মাধ্যমে সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত অর্থের গতিপথ অনুসরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(ঘ) ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিএফআইইউর পরিচালক এ কে এম গোলাম মাহমুদ সই করা সার্কুলারে সংশ্লিষ্ট সব রিপোর্ট প্রদানকারী সংস্থাকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)