Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে নতুন নির্দেশনা 'কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে' ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: ডা. জাহেদ টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ‘আমাকে দমানো সহজ নয়’: অভিনেত্রী বাঁধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্মিলিত ইসলামী ব্যাংক: টাকা তুলতে পারছেন আমানতকারীরা, রয়েছে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৫৬ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংক: টাকা তুলতে পারছেন আমানতকারীরা, রয়েছে অসন্তোষ

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন আমানতকারীরা। প্রথম দিন টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকেরা সোমবার থেকে টাকা তুলতে পারছেন

সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়েছে। পাশাপাশি অনলাইনে অর্থ স্থানান্তরের কার্যক্রমও শুরু হয়েছে।

এর ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মুনাফা কেটে নেওয়ায় অনেক আমানতকারীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন হিসাব খুলে শুধু মূল টাকা জমা করা হয়েছে। তবে আমানতের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ বাতিল হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রোববার পর্যন্ত আমানতের টাকা তোলার জন্য যারা আবেদন করেছেন, তারা পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আমানতের টাকা তুলতে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এসব আবেদন সমন্বয় করে প্রয়োজনীয় অর্থের চাহিদা প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।

প্রধান কার্যালয় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করবে। এর অংশ হিসেবে ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকেরা সোমবার টাকা পেয়েছেন। অন্য আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য পর্যায়ক্রমে সময়সূচি নির্ধারণ করা হবে।

বর্তমানে গ্রাহকেরা শুধু মূল আমানতের টাকা তুলতে পারবেন। যে পরিমাণ টাকা তোলা হবে, সেই অংশের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না। তবে ব্যাংক হিসাবে যে টাকা অবশিষ্ট থাকবে, তার ওপর নির্ধারিত হারে মুনাফা পাওয়া যাবে।

সোমবার যারা তাদের পুরো আমানত তুলে নেবেন, তাদের হিসাবের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে। এরপর তারা ওই হিসাবের বিপরীতে আর কোনো মুনাফা পাবেন না।

জানা গেছে, আমানতের টাকা তোলার জন্য রোববার পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। ওই দিন আবেদন করা গ্রাহকেরা আগামী এক সপ্তাহ পর টাকা তুলতে পারবেন। এর আগে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো সমন্বয় করে প্রধান কার্যালয় কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে। ওই চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)