Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা ব্যুরো

প্রকাশ : শুক্রবার, ৩ জানুয়ারি,২০২৫, ১০:৪৯ পিএম
কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

rupalibangla কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত ছবি:

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীর দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোর গ্যাং রতন গ্রুপের ২৫-৩০ সদস্য চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মহড়া চালায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দিক-বিদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তারা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। নিজেদের প্রভাবের জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় আজ রাত ৮টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়ে চর্থা এলাকার দিকে পালিয়ে যায়। পরে যৌথবাহিনী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি।

ওসি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)